কম্পিউটার ডেস্ক:
Md. Ripon Khan
কম্পিউটার বিভিন্ন কারণে ধীরগতি বা স্লো হতে পারে।
তবে এই সমস্যা যদি কম্পিউটার হার্ডওয়্যার বা মাদারবোর্ডের সমস্যা না
হয়ে থাকে তাহলে
আমরা সহজেই এই সমস্যার সমাধান করতে
পারবো।
তাহলে দেখা
যাক কি কারণে
পিসি স্লো হয়:
আমরা সবাই যখন কম্পিউটার ওপেন করি তখন প্রায় দেখি
যে কম্পিউটার
START UP ফাংশনে বেশি
সময় লাগছে। কারন কম্পিউটার ওপেন করার
পর যে যে প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চালু হয় সেই প্রোগ্রামগুলোই এর জন্য
দায়ী।
যার ফলে কম্পিউটার স্লো হয়।
তাই খুব প্রয়োজনীয় প্রোগ্রাম ছাড়া বাকী
সব প্রোগ্রাম কম্পিউটার START UP
এর সময় চালু হতে দেওয়া যাবে না। আমরা এই সমস্যার হাত থেকে খুব
সহজেই মুক্ত হতে পারি আর তা হলো অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলি ডিজেবল
করে রাখা।
চলুন
তাহলে দেখা যাক কিভাবে ফিরিয়ে আনতে
পারি পিসির আগের
সেই গতি।
১) START মেনুতে যেয়ে RUN এ ক্লিক করুন। একটি RUN উইন্ডো ওপেন হবে।
২) এই RUN উইন্ডো ঘরে msconfig লিখে এন্টার দিতে হবে।
৩) আরও একটি উইন্ডো ওপেন হবে। এখানে
Start Up ট্যাবে ক্লিক করুন।
৪) এখানে সব প্রোগ্রাম দেখা যাবে। এখন যেসব অপ্রয়োজনীয় প্রোগ্রাম START UP
এর সময় আপনি দেখতে
না চান সেগুলির টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে।
৫) এবার OK তে কিক এর কম্পিউটার Restart দিতে হবে।
৬) পিসি Restart হওয়ার পর System Configuration Utility নামে একটি উইন্ডো
আসবে। এই অপশন
সিলেক্ট করে OK করতে
হবে। ব্যাস হয়ে গেল....
লেখক: Md. Ripon Khan


No comments:
Post a Comment