প্রযুক্তি ডেস্ক: Md, Ripon Khan
নতুন কম্পিউটার ব্যবহারকারীরা কম্পিউটার ভাইরাসের ব্যাপারে বেশি অভিজ্ঞ হন না।
এর ফলে অনেক ক্ষেত্রেই তারা বুঝতে পারেন না, কম্পিউটার তার অজান্তে ভাইরাসে
আক্রান্ত হয়েছে কিনা। সেক্ষেত্রে নিচের এই বিষয়গুলো একটু লক্ষ্য করুন এবং নিজেই
বুঝে ফেলুন কম্পিউটারে ভাইরাস আছে কিনা।
- কম্পিউটারের গতি বা স্লো ধীর হয়ে যাবে।
- হার্ডডিস্কের জায়গা কমেও যেতে পারে।
- ফোল্ডার অপশন মুছে যাবে।
- পিসি হ্যাং করতে পারে।
- টাস্ক ম্যানেজার কাজ করবে না।
- র্যাম, এজিপি কম দেখাতে পারে।
- ডিস্কে ব্যাড সেক্টর বারবার দেখাবে।
- সিডি, ডিভিডি কপি হতে বেশি সময় নেবে।
- কী-বোর্ড ও মাউসেও সমস্যা দেখা দিতে পারে।
- অজানা এক্সটেনশনযুক্ত ফাইল দেখা যেতে পারে।
- স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন প্রোগ্রাম রান করবে বা বন্ধ হবে।
- ওয়ার্ড, নোটপ্যাড ফাইলের ফন্ট নষ্ট হয়ে যেতে পারে।
- ডিস্কের ভলিউম লেবেল পরিবর্তন হয়ে যেতে পারে।
- কোনো কিছু লোড হতে বা সেভ হতে সময় বেশি নেবে।
- অনেক ক্ষেত্রে বিভিন্ন ফোল্ডারের আইকন পরিবর্তন করা যাবে না।
- ওয়ার্ডে বা নোটপ্যাডে কিছু লিখলে তা অনেক ক্ষেত্রেই সেভ করা যাবে না।
- সফ্টওয়্যার, গেমস এমনকি অডিও-ভিডিও ফাইল চালু হতেও সময় নেবে বেশি।
- যে গেম আগে ঠিকভাবে চলত সেগুলো কোনো কারণ ছাড়াই চলার সময় বারবার আটকে যাবে।


No comments:
Post a Comment