Powered By Blogger

Thursday, October 30, 2014

Take a look at how to take a screenshot on a variety of ...

ডেইলি টিপস ডেস্ক: 

SYMPHONY, WALTON DEVICE:
Symphony, Walton ও অন্যান্য চায়না ডিভাইস গুলতে আপনি নরমালি ভলিউম ডাউন বাটন ও পাওয়ার বাটন প্রেস করেই নিতে পারবেন। তবে সব ডিভাইস এ এইটা কাজ করবে না।

LG DEVICE :
LG ডিভাইস অনেকটা সনি'র মতোই। আপনি ভলিউম ডাউন বাটন ও পাওয়ার বাটন প্রেস করে রাখুন এবং Screenshot নেয়া হয়েছে এই কনফারমেশন এর জন্যে অপেক্ষা করুন।
এছাড়াও এলজি তে কুইক মেমো এর সাহায্যেও নিতে পারবেন। তবে মনে রাখবেন সেটির সেটিং অন থাকতে হবে।

SONY DEVICE :
Sony এর মোবাইল ও ট্যাবলেট এর মেথড একটু আলাদা। মোবাইল এর জন্যে ভলিউম ডাউন বাটন ও পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখুন এবং Screenshot নেয়া সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। স্ক্রীনশট নেয়া হয়ে গেলে কনফারমেশন পাবেন।এছাড়াও অনেক সনি এর ডিভাইস এ পাওয়ার মেনু দিয়েও স্ক্রীনশট নিতে পারবেন। এ জন্য পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখুন। একটি মেনু অপশন্স আসবে যেখানে লেখা থাকবে Take A Screenshot  এবং এই অপশন এর মাধ্যমে স্ক্রীনশট নিয়ে নিতে পারবেন ।

SAMSUNG ALL DEVICE :
নতুন কিছু Samsung ডিভাইস এ আপনি স্ক্রিন এর উপর দিয়ে হাত বুলালেই স্ক্রীনশট নিতে পারবেন। তবে সেটার জন্যে অবশ্যই Settings > Motion first অপশনটি একটিভ করা থাকতে হবে। এছাড়াও অন্য Samsung ডিভাইস এ আপনি হোম বাটন ও পাওয়ার বাটন প্রেস করে স্ক্রীনশট নিতে পারবেন । অাজই ট্রাই করুন দেখুন।

HTC DEVICE :
HTC এর মেথড অনেকটা স্টক এন্ড্রয়েড এর মতোই। এছাড়াও হোম বাটন ও পাওয়ার বাটন প্রেস করলেই স্ক্রীনশট নিতে পারবেন । আপনি হোম ও পাওয়ার বাটন প্রেস করলেই স্ক্রিন-এ একটা ম্যাসেজ আসবে যে, আপনার স্ক্রীনশট নেয়া হয়েছে।

এছাড়াও কিছু ফোনে Screenshot নেওয়াই যায় না । নোকিয়া ফোন গুলতে আপনি কিছু ইউসি বা অপেরা মিনি দিয়েও স্ক্রীনশট নিতে পারবেন ।

MD. RIPON KHAN

No comments:

Post a Comment