ডেইলি টিপস ডেস্ক: Md Ripon Khan
আমাদের স্বাস্থ্য রক্ষায় গরম পানি পানের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। তাহলে জেনে নেই কি কি উপকারে আসে গরম পানি।
১. গরম পানি শরীরের বিপাক ক্রিয়া খুব ভালভাবে সম্পন্ন করে। যার ফলে অতিরিক্ত মেদ কমে যায়। তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি সকালে খালি পেটে গরম পানির সাথে লেবু মিশ্রিত করা যায়। এটা বডি ফ্যাট ভাঙ্গতে অত্যন্ত গুরত্বপূর্ন।
২. ঠাণ্ডা লাগা, গলা ব্যাথা এবং কফ জমে যাওয়া ইত্যাদিতে গরম পানি খুবই কার্যকর। গরম পানি কফ তরল করে বের করে দেয়। গলা ব্যথা অনেক কমায়।
৩. গরম পানি পান করলে শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করবে, ফলে ঘাম ঝরবে এবং ঘামের সাথেই শরীরের অনেক ধরনের বর্জ্য বের হয়ে যাবে। আর এ কারনেই শরীর সুস্থ্য থাকবে।
৪. শরীরের বর্জ্য ঠিকমত বের হতে না পারলে ত্বকের কোষ নষ্ট হয়ে যায়। তাই অকালে বয়সের ছাপ পড়ে যায়। শরীরের নষ্ট কোষগুলোকে গরম পানি ঠিক করে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়। যার ফলে বয়সের ছাপ দূর হয় এবং ত্বক কোমল হয়।
৫. গরম পানি বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দিয়ে ত্বক পরিষ্কার রাখে। এতে ব্রণ ও ফুস্কুড়ি হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই যারা ব্রণের সমস্যায় ভুগছেন তারা গরম পানি পান করুন।
৬. চুলের গোড়ায় থাকা স্নায়ুু কার্যকর করে চুল শক্ত করে তুলে গরম পানি। ফলে চুল হয় নরম ও উজ্জ্বল। এবং ফিরে পায় স্বাভাবিক জীবনীশক্তি।
৭. গরম পানি মাথায় খুশকি হওয়া রোধে বিশেষ কার্যকর। চুল পরে গেলে যদি শ্যাম্পু ব্যবহার করেও ফল পাওয়া না যায়, তবে প্রতিদিন গরম পানি পান করুন। নীজেই ফল পাবেন নিশ্চিত।
৮. গরম পানি পান করলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। যার ফলে পেশী ও স্নায়ু সক্রিয় থাকে।
৯. খাবারের পরে ঠাণ্ডা পানি পান করলে খাদ্যের সাথে থাকা চর্বিগুলো জমে যায়। এতে পাকস্থলীর গাত্রে চর্বির স্তর জমে যায়। শেষপর্যন্ত যা ক্যান্সারের রুপ নেয়। কিন্তু গরম পানি তার উল্টোটা করে থাকে। গরম পানি চর্বি ভেঙ্গে তা হজম বা নিঃসরণে সহায়তা করে। যার ফলে হজম প্রক্রিয়া ভাল হয়।
১০. গরম পানি মেয়েদের মাসিকের সমস্যা দূর করতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। গরম পানি পেটের পেশীকে কোমল ও শান্ত করে দেয়। যার কারনে মাসিকের সমস্যা দূর হয়ে যায়।


No comments:
Post a Comment