Powered By Blogger

Monday, September 29, 2014

শত গুণ রয়েছে লেবুর রসে


                                         ডেইলি টিপস ডেস্ক: মোঃ রিপন খান

মুখে শ্রী বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন এক টুকরো লেবুর রসের সাথে ২ চামচ দুধ মিশিয়ে পরিষ্কার কাপড় বা তুলা দিয়ে মুখে প্রলেপ দিবেন। ১৫-২০ মিনিট পরে মুখ ধুয়েঁ ফেলবেন।

লেবুর রস: আধা চা-চামচ, মধু: ১ চা-চামচ একসঙ্গে মিশিয়ে গলায়ও  মুখে ভালোভাবে লাগান। ঠান্ডা পানি দিয়ে ১৫-২০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকে আদ্র্রতা আনবে ও মুখমন্ডল হবে উজ্জ্বল।

লেবুর রস: ১০ গ্রাম এবং টমেটোর রস: ১০ গ্রাম একসাথে মিশিয়ে বলিরেখার উপর লাগিয়ে দিয়ে, ৫ মিনিট পরে ধুয়ে ফেলতে হবে, এভাবে কিছুদিন করলে ইনশাআল্লাহ বলিরেখা আর থাকবে না।
লেবুর রস, পাঁকা কলা ও মধু একসাথে মিশিয়ে পনের-বিশ মিনিট লাগিয়ে রাখলে অনেক উপকার পাওয়া যাবে।

লেবুর রস, দুধ ও চন্দনের গুঁড়া দিয়ে পেস্ট তৈরী করে পোড়া জায়গায় ম্যাসেজ করলে অনেক উপকার পাওয়া যায়।

ত্বকের তেলতেলে ভাব কমানোর জন্য:- লেবুর রস ও শসার রস সমান পরিমাণে মিশান। আর, হয়ে গেল অ্যান্ট্রিনজেন্ট লোশন তৈরি। এই লোশন নিয়মিত ত্বকে লাগিয় দেখুন। কিছুদিনের মধ্যেই ত্বকের তেল-তেলে ভাব কমবে।

আধা টুকরো লেবু নিয়ে:- হাতের কনুই, হাঁটু, পায়ের গোড়ালি এসব জায়গাগুলোতে ভালভাবে ঘষে নিন। দেখবেন ময়লা উঠে গিয়ে হয়ে উঠছে ঝকঝকে।

No comments:

Post a Comment