Powered By Blogger

Tuesday, November 11, 2014

What to do if you start the PC in Safe Mode?

ডেইলি টিপস ডেস্ক: Md. Ripon Khan

অনেক সময় উইন্ডোজ অপারেটিং সিস্টেম স্বাভাবিকভাবে চালু হতে না পারলে সেফ মোডে চালু হয় ৷ সেফ মোড হলো উইন্ডোজের বিশেষ একটি অবস্থা যখন এটি একেবারে প্রয়োজনীয় ফাইল এবং ড্রাইভার সমূহ নিয়ে লোড হয় ৷ বলা যেতে পারে ‘বিপদকালীন‘ অবস্থা যখন নূন্যতম রসদ দিয়ে প্রাণে বেঁচে থাকাটাই গুরুত্বপূর্ণ ৷ সেফ মোডে উইন্ডোজ চালু হলে প্রাথমিক ভাবে আপনি রিস্টার্ট করে দেখে নিতে পারেন পুনরায় স্বাভাবিকভাবে তা চালু হয় কিনা ৷ বার বার করে যদি ব্যর্থ হন তাহলে বুঝতে হবে সমস্যাটি গুরুতর ৷ উইন্ডোজের কোনো গুরুত্বপূর্ণ ফাইলের ক্ষতি বা হার্ডওয়ারের সমস্যার কারণে তা হতে পারে ৷ নতুন কোন হার্ডওয়্যার সেটিংস পরিবর্তনের ফলে যদি উইন্ডোজ বার বার সেফ মোডে চলে যায় তবে পূর্ববর্তী সেটিংসটি রিভার্স করে ফেলাই শ্রেয় ৷ সেফ মোডকে এজন্য ডায়াগনিস্টিক মোডও বলা হয় ৷ উইন্ডোজ চালু হওয়ার সময় F8 চাপলে যে মেনু আসে সেখান থেকে সেফ মোড চালু করা যেতে পরে ৷ তবে আগেই বলা হয়েছে; এটি ডায়াগনিস্টিক মোড৷ এই মোডে বাড়তি কোনো কিছুই যেমন- সাউন্ড, প্রিন্টার, হাই কালার ডিসপ্লে ইত্যাদি কিছুই কাজ করবে না ৷

No comments:

Post a Comment