Powered By Blogger

Wednesday, November 5, 2014

Forgot to log out of Facebook from another mobile or computer !! The solution would


ডেইলি টিপস ডেস্ক: Md. Ripon Khan

যারা এই বিষয়টি জানেন না ,  এটা তাদের জানা একান্ত জরুরি ।
অনেক সময় এমন হয় যে, কোন সাইবার ক্যাফের কম্পিউটার বা অন্য কারো কম্পিউটারে ফেসবুক লগইন করেছেন কিন্তু আসার সময় বিদ্যুৎ চলে গেছে বা আপনি লগ আউট করতে ভুলে গেছেন বা কারো মোবাইল থেকে ফেসবুক লগইন করেছেন কিন্তু লগ আউট করতে ভুলে গেছেন। এটা একটি বিশাল বিপদ বা সমস্যা । এখন যে কেউ ওই কম্পিউটার বা মোবাইল দিয়ে আপনার ফেসবুক আক্সেস করতে পারবে । এখন আপনি কি করবেন? বা কি করার আছে

আবার ওই কম্পিউটার বা মোবাইল এ গিয়ে লগ আউট করে আসবেন !! নাহ, ফেসবুক সিকিউরিটি এর দউলতে এটা আপনাকে করতে হবে না । আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকেই ঐ কম্পিউটার বা মোবাইল এর ফেসবুক লগ আউট করতে পারবেন।

আপনাকে এজন্য যা করতে হবে দেখে নিন ……
১. প্রথমে আপানার PC বা MOBILE থেকে ফেসবুক এ লগইন করুন।
২. এবার Account Setting এ যান।
৩. তারপর Security অপশনে Active Sessions এ ক্লিক করুন
৪. এখন Current Session এ আপনার চলতি PC এর তথ্য দেখাবে আর Also Active এ শিরোনামে লগ ইন সক্রিয় আছে এমন কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপি কত, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে।
৫. এবার ঐ আগের কম্পিউটার লগ আউট করতে End Activity ক্লিক করুন তাহলেই Computer থেকে লগ আউট হয়ে যাবে।
বিঃদ্রঃ অন্যের মোবাইল বা কম্পিউটার দিয়ে ফেসবুক এ লগইন করার সময় কখনই “Keep me login” এ ক্লিক করবেন না । আর, পাসওয়ার্ড ও সেভ করবেন না ।

আশা করি  আপনাদের উপকারে আসবে । সবাইকে ধন্যবাদ....

No comments:

Post a Comment