* বাংলাদেশের বাজারে আসা বেশির ভাগ পেনড্রাইভ ইউএসবি ২.০ সমর্থন করে।
* অযথা পেনড্রাইভ ফরম্যাট করা থেকে বিরত থাকুন।
* যতটা সম্ভব বেশি মেমোরির পেনড্রাইভ কিনবেন। এতে বড় ফাইল, বিশেষ করে
মুভি নিতে সুবিধা হবে।
* পেনড্রাইভের ডাটা ট্রান্সফার রেট দেখে কিনবেন। পেনড্রাইভ যত ভালো হবে,
তার ডাটা ট্রান্সফার রেট তত বেশি হবে। এতে দ্রুত ফাইল ট্রান্সফার হবে।
* পেনড্রাইভ লক করার সুবিধা আছে কি না দেখে নেবেন। লক সুবিধা দুই ধরনের-
পাসওয়ার্ড ও সুইচ।
* সর্বনিম্ন দামের পেনড্রাইভ কিনবেন না। ধরুন ৮ জিবি পেনড্রাইভ ৮০০ টাকা আছে
আবার ১৫০০ টাকাও আছে। এ দুটির মধ্যে পার্থক্য আছে। কম দামের পেনড্রাইভগুলোর
মেমোরি চিপ পুরনো ও ডিফেক্টেড হতে পারে।
* অনেক সময় পেনড্রাইভে যে জায়গা থাকার কথা তার অর্ধেক থাকে, মানে ৮ জিবির
জায়গায় ৪ জিবি; যদিও কম্পিউটারের প্রপার্টিজে ৮ জিবি লেখা থাকে। এর কারণ হলো,
কিছু পেনড্রাইভে একটি চিপের বদলে দুটি থাকে। মানে ৮ জিবির একটি চিপের বদলে
৪ জিবি+৪ জিবি দুটি চিপ থাকে। তখন একটি নষ্ট থাকলেও এটি কম্পিউটার ধরতে
পারে না। ফলে দেখা যায়, অর্ধেক জায়গা ভরার পর পুরো ফাইল ট্রান্সফার না হয়ে শুধু
শর্টকাট কপি হয়।
* প্লাস্টিক বডির চেয়ে মেটালিক বডির পেনড্রাইভগুলো ভালো হয়।
MD. RIPON KHAN


No comments:
Post a Comment