Powered By Blogger

Thursday, November 6, 2014

PC হ্যাং হবার কারণ


আমরা প্রায়ই বলে থাকি কম্পিউটার হ্যাং করেছে কিন্তু আসলে হ্যাং বলতে কী বুঝায়? কম্পিউটার যখন তার কাজের ফলাফল ঠিকমত প্রকাশ করে না বা তার কাজের ফলাফল 
অনেক সময় নিয়ে ফলাফল প্রকাশ করে তখন কম্পিউটারের এই অবস্থা কে হ্যাং বলে 
এটা আমার মতামত অনেকে ভিন্নতা পোষণ করতে পারেন সকল কাজের পিছনেই একটা 
না একটা কারণ রয়েছে ঠিক তেমনি কম্পিউটার হ্যাং হবার পিছনেও কারণ রয়েছে
আর সে কারণগুলোই এখন বলব। RAMRAM

1. কম্পিউটারের প্রসেসরের মান ভাল না হলেঃ
কম্পিউটারের কাজ করার পরিমাণ নির্ণয় করে কম্পিউটারের প্রসেসর 
আর প্রসেসরের মান ভাল না হলে কম্পিউটার হ্যাং হওয়াটাই স্বাভাবিক

2.কম্পিউটার RAM পরিমাণ কম হলেঃ
আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটা সম্পন্ন হয় কম্পিউটার RAM 
অঞ্চলে আর এই RAM পরিমাণ কম হলে কম্পিউটার ঠিকমত কাজ করতে 
পারে না এবং কম্পিউটার হ্যাং করে বা স্লো হয়

3. কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন ঠিকমত না হলেঃ 
কম্পিউটারের হার্ডডিক্স এর কানেকশন সঠিক না হলে হঠাৎ কম্পিউটার 
হ্যাং হতে পারে

4.প্রসেসরের কানেকশন ঠিকমত না হলেঃ
কম্পিউটারের প্রসেসরের কানেকশন ঠিকমত না হলে কম্পিউটার হঠাৎ করে হ্যাং 
হতে পারে এমনকি এর জন্য কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরও ঠিক হয় না  
কেননা কম্পিউটারের সকল কাজ করে থাকে প্রসেসর

5. অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলেঃ
এছাড়া অন্য কোনো হার্ডওয়্যার কানেকশন অথবা হার্ডওয়্যারে সমস্যা থাকলে 
কম্পিউটার হ্যাং হতে পারে

6.অপারেটিং সিস্টেমে ত্রুটি তাকলেঃ 
অপারেটিং সিস্টেমে ত্রুটি বলতে কোনো সিস্টেম ফাইল ডিলিট হওয়া বা কেটে 
যাওয়াকে বুঝায় যার কারণে কম্পিউটারে সমস্যা হতে পারে

আরও কিছু কারন রয়েছে.... যা পর্যায়ক্রমে আপনাদের জানানো হবে....

No comments:

Post a Comment