Powered By Blogger

Sunday, November 2, 2014

Keyboard function keys working separately (F1 to F12) are shown for starters ...


ডেইলি টিপস ডেস্ক:

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি,  সবাই জানি যে কীবোর্ডে কিছু কি থাকে যা F1, F2,F3,F4 এইভাবে মোট ১২টা ।  আমরা এই কী গুলোকে বলি ফাংশন কী বলে থাকি।

নিম্মে প্রতিটা Key এর কাজ আলাদাভাবে দেখানো হল: -

F1 : সাহায্য কারী কি হিসেবে ব্যবহূত হয়।
F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে।
বি:দ্র: কোন কোন সময় F1 দিয়ে আমরা কম্পিউটার রানইং করি ।

 F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তনের (রিনেম) করার জন্য ব্যবহৃত হয়।
 Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়।
 Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়। F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়।

 Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।

 F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ Key চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।

 F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।

F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার)
নিয়ে যাওয়া হয়।
Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।

F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ Key চেপে।
 ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়।
Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।

F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই Key । সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।

F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই Key দিয়ে।

F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ Key চেপে।
Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।

F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।

F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ Key চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়।
এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়...

                                                             Md. Ripon Khan


No comments:

Post a Comment