Powered By Blogger

Wednesday, November 5, 2014

Computer hard disk problems ? its easy to solve some of the


. প্রশ্নঃ Drive not ready এই ম্যাসেজ আসছে কি করবো ?

উত্তর: কারন Disk সঠিকভাবে ইনসার্ট করা নাই ।
ড্রাইভটির পাওয়ার কানেকশন বা ডেইজি চেইন টি নষ্ট।
উত্তর: HDD টি সঠিকভাবে ইনসার্ট করুন ।
Drive টির পাওয়ার কানেকশন আর ডেইজি চেইন সঠিকভাবে লাগানো আছে কি না ভালো
করে দেখে নিন ।

২. প্রশ্নঃ “HARD DISK FAILURE” ?

উত্তর: কারন HDD টি ফরম্যাট করা নেই ।
Bios Setup এ HDD configuration ভুল দেয়া আছে ।
হার্ডডিস্কটি সত্যি সমস্যা যুক্ত ।
উত্তর: হার্ডডিস্কটি ফরম্যাট আছে কিনা সঠিকভাবে দেখে নিন । দরকার হলে একটি
Low Level অথবা High Level ফরম্যাট দিয়ে দেখুন ?
CMOS Setup এ গিয়ে Auto Detection পধতিতে HDD টিকে কনফিগার করে নিন ।
হার্ড ডিস্ক কন্ট্রোলার টি খারাপ থাকলে, নতুন একটি কন্ট্রোলার লাগিয়ে দেখুন ।

৩. প্রশ্নঃ “ERROR READING DRIVE/DIRECTORY C: বা A:/B: “ ?

উত্তর:  কারনঃ ডিস্ক এর কোন ড্রাইভ বা ডিরেক্ট রিড করতে না পারে তাহলে এই ধরনের ম্যাসেজ আসতে পারে । সাধারণত যেসব কারনের জন্য ডিস্করিড করা যায় না সেগুল নিন্ম রূপঃ

১) ড্রাইভ এর পার্টিশন ফরম্যাট করা হয় না ।
২) ড্রাইভ ভাইরাস ধারা আক্রান্ত হয়েছে ।
৩) ডেইজি চেন খারাপ বা সমস্যা যুক্ত ।
সমধানঃ ১) ড্রাইভটির পার্টিশন ফরম্যাট করে নিন ।
২) নিশ্চই ভাবছেন ডেটা গুলোর কি হবে চিন্তা করবেন না বিভিন্ন রিকভারি সফটওয়্যার
আছে যেগুলো ব্যবহার করে আপনার ডেটা ফিরে পাবেন ।
(পরবর্তীতে রিকভারি সফটওয়্যার এর ব্যাপারে কনটেন্ট পোষ্ট করবো ) পিসি ভাইরাসজনিত
সমস্যা নিরসনে অন্য কোন ভাল পিসি এর অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করে
সেই পিসিতে সমস্যা যুক্ত ড্রাইভটি লাগিয়ে ভাইরাস পরিস্কার করে নিন ।
ড্রাইভ এর ডেইজি চেইন টি পরীক্ষা করুন । দরকার হলে নতুন একটি ক্যাবেল লাগিয়ে নিবেন ।

৪. প্রশ্নঃ হার্ড ডিস্ক বুটিং এর সময় শব্দ করে কিন্তু বুট হয় না ?

উত্তর: কারন হার্ড ডিস্কে ব্যান্ডডিস্ক সেক্টর পড়লে সাধারন এই রূপ হয়ে থাকে ।
এক্ষেত্রে হার্ডডিস্কটিকে low level format করতে হবে । এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে । তারপরেও হার্ড ডিস্ক ঠিক না হলে ধরে নিতে হবে এর কাজ শেষ মানে হার্ড ডিস্ক পরিবর্তন
করে নিতে হবে ।

৫. প্রশ্নঃ হার্ড ডিস্ক ডিটেক্ট করে কিন্তু পার্টিশন বা ফরম্যাট করা যাছে না ?

উত্তর: কারন হার্ডডিস্ক এর ড্রাইভ মেকানিজমে সমস্যা হছে । আপনি হার্ড ডিস্ক টিকে
low level format করে নিন । low level format করার পর হার্ড ডিস্কটি ঠিক হয়ে যাবে ।
low level format করার পরেও যদি না ঠিক হয় তাহলে বুঝে নিতে হবে হার্ড ডিস্ক পরিবর্তন
করে নিতে হবে ।

৬. প্রশ্নঃ হার্ডডিস্ক ডিটেক করে, পার্টিশন বা ফরম্যাট সব কিছু করা যাই কিন্তু Os বা উইন্ডোজ
ইন্সটল করা যাছে না ?

উত্তর: কারণ হার্ড ডিস্ক এর ড্রাইভ মেকানিজমে সমস্যা আছে । তবে এক্ষেত্রে হার্ড ডিস্ক সম্পূর্ণ
খারাপ হয়ে যাইনি ।
আপনি হার্ডডিস্কটিকে low level format করে নিন । low level format করার পর হার্ড ডিস্ক পার্টিশন
এবং ফরম্যাট করে OS ইন্সটল করুন দেখুন কাজ হবে ।

৭. প্রশ্নঃ কম্পিউটারে হার্ডডিস্ক পেলেও অন্য কম্পিউটারে উইন্ডোজ পায় না ?

উত্তর: প্রথমে দেখে নিন আপনার এবং অন্য মেশিনের সিস্টেম একি কিনা । OS এর
ভিন্নতার কারনে এটা হতে পারে । এক্ষেত্রে অন্য মেশিনে BIOS পেলেও উইন্ডোজ পাবেন না ।
সাধারণত কোন কোন OS ৩২ বিট এবং ৬৪ বিট এর হয়ে থাকে সেক্ষেত্রে মিল না খেলে
OS ইন্সটল না হওয়া টাই স্বাভাবিক ।

৮.  প্রশ্নঃ কম্পিউটার অন করলে শব্দ হতে থাকে ?

উত্তর: কারন হার্ডডিস্ক সেটিং-এ করাই সমস্যা থাকতে পারে । বাক্সে স্ক্রু বা অন্য কিছু আটকে
থাকতে পারে । ক্যাবলে সমস্যা থাকতে পারে ।
আপনি কেসিং টি খুলুন এবং হার্ডডিস্কটিকে বের করুন । এবার ভাল ভাবে পরিস্কার করে নিন
এর জন্য ভাল কোন কাপড় বা ব্রাশ এর ব্যবহার করুন । এবার হার্ড ডিস্ক টিকে লাগিয়ে দেখুন ।

বাক্সে কোন স্ক্রু আটকে আছে কিনা সেটা দেখে নিন । যদি থাকে তাহলে সেটিকে সরিয়ে ফেলুন ।
ডেটা কেবিল টিকে পরিবর্তন করে দেখুন । এর পরেও যদি একই সমস্যা থাকে তাহলে হার্ডডিস্ক পরিবর্তন করুন ।

৯. প্রশ্নঃ “HARD DISK UNIT 1 ERROR “ দেখাচ্ছে ? কি করবো

উত্তর: এই ম্যাসেজ তখনি দিতে পারে যখুন কম্পিউটারে দ্বিতীয় কোন হার্ডডিস্ক লাগানো থাকে ।
তাই এই error ম্যাসেজ এর কারণ ও সমাধান Hard disk unit 0 এর মতই হবে ।

১০. প্রশ্নঃ “HARD DISK UNIT 0 FAILURE” ম্যাসেজ আসছে ? কি করা যায়

উত্তর: কারন Hard disk 0 অর্থাৎ প্রথম হার্ডডিস্ক সিস্টেম এর কারনে এই প্রথম হার্ডডিস্কটি
গৃহীত হওয়া সত্ত্বেও উপরের মতো ম্যাসেজ এর জন্য দায়ি ৩৪ পিনের কন্ট্রোলার ক্যাবলটি
খারাপ হতে পারে ।

সমধানঃ এখনি ৩৪ পিনের ক্যাবলটি ঠিকমতো লাগানো আছে কিনা ও ১ নাম্বার পিন ও কালার
স্ট্রিপ আনুযায়ী বা তা লুজভাবে লাগানো কিনা তা ভাল ভাবে দেখে নিতে হবে ।
এইসব ঠিক থাকার পরেও উপরের ম্যাসেজ আসলে দরকার পড়লে ৩৪ পিনের একটি
ভাল বা পরীক্ষিত ক্যাবল দ্বারা পরিবর্তন করে দেখতে হবে ।

১১. প্রশ্নঃ হার্ড ডিস্ক ডিটেক্ট করে না সাথে একটি কট কট শব্দ করে ?

উত্তর: কারণ হার্ডডিস্ক ড্রাইভ এর মেকানিজমে সমস্যা থাকতে পারে ।
সার্কিট বোর্ডে সমস্যা থাকতে পারে ।
সাধারণত ড্রাইভ মেকানিজমে হার্ড ডিস্ক ঠিক হয় না ।
হার্ডডিস্ক এর সার্কিটবোর্ডটি একই মডেলের অন্য একটি হার্ডডিস্ক থেকে পরিবর্তন করে
দেখতে হবে । যদি সমস্যাটি সার্কিটবোর্ড এর হয় তাহলে সার্কিট বোর্ড পরিবর্তন করার
পর আর শব্দ করবে না । দরকার হলে সার্কিটবোর্ড ঠিক করে নিতে পারেন ।

১২. প্রশ্নঃ “Boot Disk Failure/Missing Operating System ” দেখাছে ?

উত্তর:

  • কারন HDD ক্যাবল বা ডেইজি চেইন লুজ আছে ।
  • হার্ড ডিস্ক এর ফাইল সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে ।
  • হার্ড ডিস্ক নষ্ট থাকতে পারে ।


সমধানঃ কেসিং খুলে HDD ক্যাবল বা ডেইজি চেইনটি খুলে পুনরাই ভাল করে লাগাতে হবে ।
ক্যাবলটি নষ্ট হলে সেটিকে বদলে ফেলুন । এই কাজগুলো করলে বেশির ভাগ সময় ঠিক হয়ে যায় ।
হার্ড ডিস্ক এ সিস্টেম ফাইল কপি করার জন্য ভালো একটি বুটেবল ডিস্কে FDD তে ঢুকিয়ে
পিসি রিস্টার্ট করুন । কম্পিউটার বু হয়ে A:/> আসলে Sys C: লিখে এন্টার করুন । তাহলে
ফ্লপিডিস্ক থেকে হার্ডড্রাইভ এ সিস্টেম ফাইল কপি হয়ে যাবে । এবার ফ্লপিটি ড্রাইভ থেকে
বের করে পিসি রিস্টার্ট দিন ।
ভালো কোন হার্ডডিস্ক লাগিয়ে চেক করুন তাহলে বুঝতে পারবেন আপনার হার্ডডিস্কটি
নষ্ট কিনা । যদি নষ্ট হয় তাহলে একটি রাস্তা আপনাকে নতুন হার্ড ডিস্ক ব্যবহার করতে হবে ।

১৩. প্রশ্নঃ ” Insert System disk and press any key to Continue” দেখাছে ?
উত্তর: কারণ হার্ডডিস্ক থেকে সিস্টেম ফাইল মনে হয় মুছে গেছে ।
হতে পারে হার্ডডিস্ক নষ্ট হয়ে গেছে ।
ডেইজি চেইন এবং পাওয়ার কানেকশন হয়তো নাও থাকতে পারে ।

Setup Utility থেকে IDE HDD Auto Detection চেপে দেখতে হবে । যদি হার্ড ডিস্ক ডিটেক্ট
করতে পারে তাহলে বুজতে হবে হার্ডডিস্ক একেবারে ঠিক আছে । এক্ষেত্রে একটি বুটবল
ডিস্ক থেকে কম্পিউটার বুট করতে হবে এবং ফ্লপি ডিস্ক থেকে হার্ডডিস্ক-এ সিস্টেম স্থানান্তর
করতে হবে ।

যদি Setup Utility থেকে IDE HDD Auto Detection চেপে হার্ডডিস্ক ডিটেক্ট করতে না পারলে তবে সংযোগগুলি ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখে নিতে হবে ।
তাও যদি না চলে তাহলে বুজতে হবে হার্ডডিস্ক এর আয়ু শেষ ।


                                                        MD. RIPON KHAN

No comments:

Post a Comment